বিটিআরসির নতুন কমিশনার মুশফিক মান্নান চৌধুরী

৮ ডিসেম্বর, ২০২২ ১৭:১০  
বিটিআরসির নতুন কমিশনার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুশফিক মান্নান চৌধুরী। আগামী তিন বছরের জন্য বিটিআরসি’র ব্যবসা–বাণিজ্য বা অর্থ বা ব্যবস্থাপনা বা প্রশাসন) পদে তাকে এই নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে চাকরিতে যোগ দেয়ার আগে যথারীতি অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পর্ক পরিত্যাগ করতে শর্ত দেয়া হয়েছে বিটিআরসির নয়া কমিশনার মুশফিক মান্নান চৌধুরীকে। ড. মুশফিক মান্নান চৌধুরী  সোশ্যাল মিডিয়া ও মার্কেটিং বিষয়ে গবেষণার জন্য বেশ পরিচিত মুখ।  তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ও ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম উদ্যোক্তা আবদুল মান্নান চৌধুরীর ছেলে।